Thursday, January 29, 2026

https://www.effectivegatecpm.com/cdzj9n7nt?key=b80b09c3a8ca724cd6c5ebafe13e2559

সাত বছর পর অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তানsee more



ট্রাভিস হেড নেমেই যেভাবে তেড়েফুঁড়ে ব্যাটিং শুরু করেছিলেন, তাতে চাপই অনুভব করাhttps://www.effectivegatecpm.com/cdzj9n7nt?key=b80b09c3a8ca724cd6c5ebafe13e2559র কথা পাকিস্তান অধিনায়কের। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক নিজের খেলা প্রথম ৯ বলেই মেরেছেন দুটি ছক্কা, দুটি চার। পাকিস্তানের ১৬৮ রান তাড়ায় অস্ট্রেলিয়া ২.২ ওভারেই করে ফেলে ২৭ রান।

তবে লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টুয়েন্টিতে হেডদের এই শুরুর ঝড় দীর্ঘায়িত হয়নি। পাকিস্তানের স্পিন–জালে ফেঁসে অস্ট্রেলিয়া এক শ তোলার আগেই হারিয়েছে ছয় উইকেট। শেষ পর্যন্ত তাদের ১৪৬ রানে আটকে দিয়ে পাকিস্তান ম্যাচ জিতেছে ২২ রানে।

এই জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ জয়ের খরা কাটল পাকিস্তানের। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে জিতেছিল পাকিস্তান, এরপর হেরেছে টানা ৭ ম্যাচ।

রান তাড়ায় অস্ট্রেলিয়া ভালো শুরুর পরও আটকেছে মূলত পাকিস্তানের স্পিনারদের–জালে। দুই ওপেনার ম্যাথু শর্ট ও হেডকে ফিরিয়েছেন সাইম আইয়ুব। এর মধ্যে হেড ১৩ বলে ২৩ রান করে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে আর শর্ট ৪ বলে ৫ রান করে বোল্ড হন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম বলে বার্টলেটের বলে সাহিবজাদা ফারহানকে হারালেও দ্রুতই ধাক্কা সামলে ওঠে। দ্বিতীয় উইকেটে সাইম ও সালমান ৭৪ আর চতুর্থ উইকেটে বাবর আজম ও ফখর জামান ৩৭ রান যোগ করলে দলটির রান দেড় শ ছাড়ায়। সাইম ২২ বলে ২ ছক্কা ৩ চারে করেন ৪০ রান, অধিনায়ক সালমান ২৭ বলে ৪ ছক্কা ১ চারে ৩৯ রান। চারে নামা বাবরের ব্যাট থেকে আসে ১টি করে চার ও ছয়ে তৃতীয় সর্বোচ্চ ২৪ রান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৬৮/৮ (সাইম ৪০, সালমান ৩৯, বাবর ২৪; জাম্পা ৪/২৪, বার্টলেট ২/২৭)। অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৬/৮ (গ্রিন ৩৬, বার্টলেট ৩৪*, হেড ২৩; আবরার ২/১০, সাইম ২/২৯)। ফল: পাকিস্তান ২২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাইম আইয়ুব।

Friday, January 23, 2026

সরকার গঠনের সুযোগ পেলে বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিতে কাজ করব: শফিকুর রহমান....

 

সরকার গঠনের সুযোগ পেলে বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিতে কাজ করব: শফিকুর রহমান....



                    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানছবি: বাসস



বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সরকার গঠনের সুযোগ পেলে তাঁরা অলীক কল্পনা বা মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, যৌক্তিকতা ও বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করবেন।

আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে উত্তরবঙ্গের উদ্দেশে রওনার আগে শফিকুর রহমান এ কথাগুলো বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গের ৮টি জেলা সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন তিনি।

ভোটারদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘ভোট শুধু আপনাদের অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন, ঠিক তাঁকে নিঃসংকোচে ভোট দেবেন।’

শফিকুর রহমান বলেন, ‘আপনার একটি ভোটই নির্ধারণ করে দেবে, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে।’

এবার একজন ব্যক্তি দুটি ভোট দিতে পারবেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, একটি হবে সরকার গঠনের ভোট। অপরটি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছরের বস্তাপচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে সম্প্রীতির রাজনীতির চর্চার বিকাশ ঘটাতে হবে।

‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, যাঁরা গত ৫৪ বছরের পচে যাওয়া রাজনীতি চান না, রাজনীতিতে আমূল পরিবর্তন চান, তাঁরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন বলে আশা করছেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা এককভাবে নির্বাচন করছি না। দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু ব্যতিক্রম থাকলেও আমাদের এই প্রয়াস সামগ্রিক। আমরা জাতিকে আশ্বস্ত করেছি, আমরা একা নই, সবাই মিলে বাংলাদেশ গড়ব। আমাদের স্লোগান—এসো একসাথে গড়ি বাংলাদেশ।’

জামায়াতের আমির বলেন, ‘আজকের এই সফরের মাধ্যমে ঢাকার বাইরে আমাদের কার্যক্রম শুরু হলো। জনগণের পালস বুঝে, তাঁদের প্রতি সম্মান দেখিয়ে আমরা আশ্বস্ত করতে চাই যে দেশবাসীর ভালোবাসা ও সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে আমরা অলীক কল্পনা বা মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, যৌক্তিকতা ও বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করব, ইনশা আল্লাহ।’

দলীয় সূত্র জানায়, শুক্রবার পঞ্চগড়ের পাশাপাশি দিনাজপুর, ঠাকুরগাঁও ও বিভাগীয় শহর রংপুরে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান।

আগামীকাল শনিবার সকালে শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে ও সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা করবেন। এরপর তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন।

Thursday, January 22, 2026

Pay commision report.................

Pay commision report.................


Ninth National Pay Commission

Final Report – Structured Overview (English)


1. Introduction

The Ninth National Pay Commission was constituted by the Government of Bangladesh to review and revise the existing pay, allowances, and retirement benefits of government employees in light of inflation, rising cost of living, and economic realities.

The Commission submitted its Final Report in January 2026 to the government for consideration and approval.


2. Objectives of the Commission


3. Composition of the Commission


4. Duration of Work


5. Major Recommendations of the Final Report

A. Pay Structure


B. Allowances

Recommendations to revise and rationalize major allowances, including:

➡️ Allowances to be adjusted in proportion to basic salary and living expenses.


C. Pension and Retirement Benefits


D. Inflation and Cost of Living


6. Indicative Grade-wise Salary Increase (Estimated)

Note: These are indicative estimates; final figures will be confirmed through government gazette.


7. Implementation Process


8. Expected Outcomes


9. Conclusion

The Final Report of the Ninth National Pay Commission represents a comprehensive effort to modernize the public sector pay system in Bangladesh. Its implementation is expected to play a significant role in strengthening public administration and ensuring social and economic stability for government employees.

https://www.effectivegatecpm.com/cdzj9n7nt?key=b80b09c3a8ca724cd6c5ebafe13e2559 সাত বছর পর অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তানsee more ট্রাভিস হেড...